সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ে লাইটিং ও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৪৩ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
ফটোগ্রাফিতে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আগ্রহীদের প্রশিক্ষণ দিতে মাগুরায় দুই দিনব্যাপী লাইটিং ও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ কর্মশালায় মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলার মোট ১৪ জন ফটোগ্রাফার ও আগ্রহী তরুণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় ঢাকা থেকে আগত প্রশিক্ষক সাইফ রিফাত ও সজল মল্লিক অংশগ্রহণকারীদের হাতে-কলমে ওয়েডিং ফটোগ্রাফির বিভিন্ন কৌশল, লাইটিং সেটআপ এবং আধুনিক এডিটিং বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
রোববার সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির প্রতি তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে। সেই আগ্রহকে আরও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
প্রশিক্ষণার্থীরা জানান, মাগুরায় এ ধরনের লাইটিং ও এডিটিং বিষয়ক আয়োজন এই প্রথম। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করতে উৎসাহ জোগাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর