মাগুরা প্রতিনিধি –
মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্ব ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে হত্যার চেষ্টার প্রতিবাদ এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
মিছিলে সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ওবাদুল্লাহ বিন হাফিজার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ ইঞ্জিনিয়ার সেলিম ও সদস্য সচিব মোঃ হুসাইন, চরমোনাইয়ের শালিখা উপজেলা সভাপতি ওসমানগনি সাইফী, গণঅধিকার আন্দোলনের শালিখা উপজেলা আহ্বায়ক রসুল করিম বাবু, এনসিপির শাকিল আহম্মেদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরার মুখ্য সংগঠক সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার মুখ্য সংগঠক মোঃ রকিবুল ইসলাম রাকিব।
