মাগুরা জেলা প্রতিনিধি –
মাগুরায় জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক। এছাড়া বক্তব্য দেন জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন, সাবেক জেলা সভাপতি কুতুবউদ্দিন, সাবেক জেলা সেক্রেটারি শাওন ও সাবেক জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম।
বক্তারা হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।