সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা দিতে ৬০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ৩টায় মাগুরা এজি একাডেমি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির আহবায়ক  কুতুবউদ্দিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর