সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেল্পার নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো: মনু মিয়া নামে ট্রাকের এক হেল্পার নিহত হয়েছে। নিহত মনু মিয়া মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর কবীর জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে মাগুরা- ফরিদপুর মহাসড়কের রামনগর হাইওয়ে থানার সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের থাকা গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের হেল্পার মারাত্মক ভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে এবং দুর্ঘটনা সংঘটিত ট্রাকটিকে মাগুরা হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর