সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সদস্য রুস্তম আলী খান বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সদস্য রুস্তম আলী খান বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকাল ৯ টায় উপজেলার টুপিপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি নয় পুত্র, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জেলা বিএনপি’র অন্যতম নেতা কাজী সলিমুল হক কামাল, মনোয়ার হোসেন খান, আলী আহম্মেদ, ইকবাল আকতার খান কাফুর, জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার আসর বাদ টুপিপাড়া ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর