সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে রুপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রুপান্তরের সভাপতি মাসুম বিশ্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস, কোষাধ্যক্ষ নয়ন বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ রাজীব হোসেন, সদস্য আলমগীর বিশ্বাস, মিহিম বিশ্বাস প্রমুখ।

বিশেষজ্ঞ ডাক্তার এজাজ আহম্মেদ রোচি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপিং করা হয়। এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

সংগঠনের সভাপতি মাসুম বিশ্বাস বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিত। আমরা গ্রামের এই প্রান্তিক, গরীব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর