সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে পথসভা ও লিফলেট বিতরণ করেলেন আলী আহমেদ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পথসভা ও লিফলেট বিতরণ করলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিকালে মাগুরা শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে লাঙ্গলবাদ বাজারে এ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
১নং গয়েশপুর বিএনপির সভাপতি মো: ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী আহমেদ বলেন, নির্বাচন কে সামনে রেখে দলের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৫ ই আগষ্ট পট পরিবর্তনের পরে সারা দেশবাসী আশা করে  বর্তমান সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে রোড ম্যাপ , এই রোডম্যাপ অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিএনপি যদি তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে কোন শক্তি নাই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমান অনেক বিচক্ষণ ব্যক্তি, তার কাছে দলের সকল নেতাদের আমলনামা সংরক্ষিত আছে। বিগত ১৭ বছরে কোন নেতা কি করেছে তার দল গঠনে, আন্দোলন সংগ্রামে কাদের কি ভূমিকা ছিল তিনি সব জানেন। তাই তদবির করে এবার নমিনেশন পাওয়া যাবে না। ওই আমলনামা দেখে তিনি যাকে যোগ্য মনে করবেন তার হাতেই ধানের শীষ দেবেন। তাই আগামীতে প্রার্থী যেই হোক আজকে থেকেই ঐক্যবদ্ধভাবে আপনারা ধানের শীষের ভোট চাওয়া শুরু করুন।
পথসভা শেষে লাঙ্গলবাদ বাজারের ব্যবসায়ীদের মাঝে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর