সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু,গ্রেফতার-২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ , শালিখা (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শালিখায় আধিপত্য বিস্তার ও মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত বাকপ্রতিবন্ধী যুবক সুলতান মোল্লা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসে পার্শ্ববর্তী বলাই নাঘোসা গ্রামের জাফর মোল্লা ও সামসু মেম্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাফর মোল্লার সমর্থক বাকপ্রতিবন্ধী সুলতান মোল্লাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুলতান মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। সংঘর্ষে সুলতান মোল্লার মৃত্যুর ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। এদিকে সুলতান মোল্লার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় ভাঙচুর লুটপাট এর ঘটনা ঘটতে পারে বলে এলাকার সচেতন মহল জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শালিখা থানার পরিদর্শক (ইন্সপেক্টর) দেবব্রত রায় জানান, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর