সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায় অজ্ঞাতনামা ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তির পর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরা শালিখায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে স্হানীয় লোকজন গ্রাম পুলিশের মাধ্যমে শালিখা থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ অক্টোবর) শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুড় গ্রামে ইবাদতের চায়ের দোকানে।

চায়ের দোকানদার ইবাদাত জানান,রাত ৮ টার দিকে মানসিক ভারসাম্যহীন লোকটি আমার দোকানের সামনে আসে।তখন আমার দোকানের দুইজন লোক তাকে পাউরুটি ও বিস্কুট খেতে দেয়। সে পাউরুটি ও বিস্কুট খেয়ে বুনাগাতির রাস্তা দিয়ে সামনের দিকে চলে যায়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি তাকে অসুস্থ অবস্থায় দেখে আবার আমার দোকানের সামনে নিয়ে আসে। আমার দোকানের সামনে এসে সে অনেক অসুস্থ হয়ে পড়ে,তখন স্থানীয় লোকজন গ্রাম পুলিশকে খবর দেই। গ্রাম পুলিশ শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের বিষয়টি জানাই।পরে রাত সাড়ে ১১ টার সময় পুলিশ তাকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌহিদ জানান, রাত সাড়ে ১২টার সময় পুলিশ অজ্ঞাতনামা এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে। তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, চিকিৎসা দিতে দিতেই তার মৃত্যু হয়।

শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান,গ্রাম পুলিশ জসিম উদ্দিন খবর দেওয়ার পর আমরা যেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। আমরা তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই এবং সিআইডির সহায়তা নিয়েছি।তবে এখনো পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর