শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। গতকাল দুপুর ২টার দিকে উপজেলা সদর আড়পাড়া আইডিয়াইল হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি আড়পাড়া বাজার যশোর- মাগুরা সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়৷ সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গণী সাঈফী,সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ মাহমুদুল হাসান,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শালিখা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নাঈম মুন্সী,বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক হাফেজ মুহাম্মদ আকিদুল ইসলাম প্রমূখ৷
রিপোর্ট : শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা