সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় হাফেজ মিকাইল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

হাফেজ মিকাইল হত্যা মামলার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত হাফেজ মিকাইলের পিতা মো. আছাদ মোল্যা ও মা উপস্থিত থেকে তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা জানান, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে হাফেজ মিকাইলকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডে সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী আজিজার শেখ, কুদ্দুস শেখ, জিন্না শেখ, শহীদ শেখ ও সুমন শেখ সরাসরি জড়িত ছিলেন।

মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা নিহত মিকাইলের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে অবিলম্বে মামলার বিচার কার্যক্রম শুরু এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে মিকাইলের মা সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, তার ছেলে কবরে আসামীরা কেন বাইরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর