সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক ডা: কায়মুন আক্তার মুনা।মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং গ্রামীণ হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও সংস্থার মাধ্যমে সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর