সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় স্থানীয় ‘রড মিনিকেট ধান নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন , মাগুরা:

বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত ‘বিনা ধান ২৫’ এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাগুরায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার শত্রুজিৎপুরের কালুপাড়া মাঠে বিনা মাগুরা উপকেন্দ্রের আয়োজনে কৃষক ও কৃষাণীদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে কথা বলেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পিএসও এবং বিনা ময়মনসিংহ প্রকল্প পরিচালক ড.মো. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহ পিএসও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মাগুরা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছাঃ রুমানা রহমান, মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈঙানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান্ত চৌহান সহ কৃষি উপসহকারী কর্মকর্তাগণ।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা ‘র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মাঠ দিবসের অনুষ্ঠানে বিনা ধান ২৫ এর সাথে স্থানীয় রড মিনিকেট এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর