সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ‘স্টাডি এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা : 

মাগুরায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম “স্টাডি এক্সপ্রেস”। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের পুলিশ লাইন উজির আলি প্লাজার দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। মোহাম্মদ উজির আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুস সালাম ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কিজিল হোসেন খান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত সাদিয়া। এতে বক্তব্য রাখেন স্টাডি এক্সপ্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল্লাহ আল মামুন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিকুর রহমান ও সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন প্রমুখ। অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী , সুধীজন ও অভিভাবক গন উপস্থিত ছিলেন।

বক্তব্যে এমডি আব্দুল্লাহ আল মামুন জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের ইউনিভার্সিটি এপ্লাই ও ভর্তি, ভিসা প্রসেসিং, বিমান টিকিটিংসহ প্রয়োজনীয় সব কার্যক্রমে সরাসরি সহায়তা করবে “স্টাডি এক্সপ্রেস”। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি মালয়েশিয়া, চায়না, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, “উচ্চশিক্ষার জন্য মাগুরার শিক্ষার্থীদের আগে ঢাকায় যেতে হতো। এখন জেলাতেই এ সুযোগ তৈরি হয়েছে। স্টাডি এক্সপ্রেসের মাধ্যমে মাগুরা নতুন দিগন্তের সূচনা করবে।”

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে “স্টাডি এক্সপ্রেস”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর