মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা জেলার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির আজ “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”-এর আওতায় মাগুরা সদর উপজেলা, শ্রীপুর উপজেলা ও মাগুরা পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত টিকাদান সেশনসমূহ পরিদর্শন, সুপারভিশন ও মনিটরিং করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার প্রতিক কুমার বনিক এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
পরিদর্শনকালে ডা. শামীম কবির টিকাদান কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার্থীদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন।
সিভিল সার্জন বলেন, “টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে পারব।”
