মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
১৩২
বার পঠিত
শফিকুল ইসলাম শফিক, মাগুরা:-
স্বীকৃত প্রাপ্ত নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মাগুরায় শিক্ষকরা মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৩৬ টি স্বীকৃত প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী পরিষদ। মানববন্ধনে শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি পল্লব কুমার দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম, কলেজ শিক্ষক লতিফ জামিল, শওকত আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে স্বীকৃতপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে এমপিও ভুক্ত করুন সহ তিন দফা বাস্তবায়নের দাবি করেন।