সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মাগুরা জেলা পুলিশ কর্তৃক নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৮ অক্টোবর ) সকালে মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে আসন্ন শারদীয় দুর্গাপূজায় মাগুরার বিভিন্ন পুজা মন্ডপে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।  ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম। ব্রিফিংয়ে উপস্থিত পুলিশ ও আনসার সদস্যদের শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার মিনা মাহমুদা।

এসময় মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  দেবাশীষ কর্মকার; জেলা আনসার কম্যান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান সরকার ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বছর মাগুরা জেলায় সর্বমোট ৫৬১ টি মন্ডবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে । পুলিশের মোট ২৫২ জন সদস্য এবং  আনসারের মোট ৩ হাজার ৪৯৬ জন সদস্য জেলার পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর