সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় যৌথবাহিনীর  অভিযান: তালিকাভুক্ত অপরাধী উজ্জ্বল সরদার গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরার মোহাম্মদপুর ইউনিয়নে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ঝটিকা অভিযানে গ্রেপ্তার হলো শীর্ষ তালিকাভুক্ত অপরাধী মোঃ উজ্জ্বল সরদার। ৫ই আগস্টের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান সন্দেহভাজন উজ্জ্বল সরদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

রবিবার( ৮ ডিসেম্বর)  সন্ধ্যায় মোহাম্মদপুর সেনা ক্যাম্পে স্থানীয় একটি সূত্র থেকে তথ্য আসে, শীর্ষ অপরাধী মোঃ উজ্জ্বল সরদার মোহাম্মদপুর ইউনিয়নের একটি নির্জন স্থানে আত্মগোপনে রয়েছেন। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি যৌথ টহল দল দ্রুত অভিযানের প্রস্তুতি গ্রহণ করে।

পরে রাত ৮টার দিকে টহল দলটি সুনির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে মোঃ উজ্জ্বল সরদারকে গ্রেপ্তার করে। অভিযুক্ত উজ্জ্বল সরদার ৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন। এছাড়াও, তিনি জুলাই-আগস্ট মাসে মাগুরার ছাত্র আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।

বৃহত্তর সাফল্য হিসেবে দেখছে প্রশাসন

এঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মুখপাত্র জানান, “উজ্জ্বল সরদারের গ্রেপ্তার এলাকার অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে একটি বড় পদক্ষেপ।

পরে গ্রেপ্তারকৃত উজ্জ্বল সরদারকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় রয়েছে প্রশাসন।

মাগুরার জনগণের মধ্যে অভিযানের এই সাফল্য নতুন করে আস্থা তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, এমন কার্যক্রম আরও চালিয়ে অপরাধ দমন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর