মুন্সী জহুরুল ইসলাম মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৭ অক্টোবর) রোববার দুপুর ১২ টায় পালিত হয় ।মাগুরা জেলা যুবদলের সভাপতি
অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে ও মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান হাসান ইমাম সুজা (সাবেক সভাপতি ,মাগুরা জেলা যুবদল) , আমিনুর রহমান খান পিকুল( সাবেক সাধারণ সম্পাদক, মাগুরা জেলা যুবদল) , মোঃ আমিরুল ইসলাম (সহ-সভাপতি, মাগুরা জেলা যুবদল),সৈয়দ খায়রুল আলম ইমন (যুগ্ম সাধারণ সম্পাদক, মাগুরা জেলা যুবদল),মোঃ মিরান হোসেন (সদস্য, মাগুরা জেলা যুবদল),মোঃ আব্দুর রহিম (সাবেক সভাপতি ,মাগুরা জেলা ছাত্রদল), মোঃ হৃদয় আহাম্মেদ ডলার(সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ,জেলা ছাত্রদল) এছাড়াও উপস্থিত ছিল যুবদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
বক্তাগণ বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়নার মোড় প্রদক্ষিণ করে উপস্থিত নেতা কর্মীরা।