মাগুরা প্রতিনিধি –
মাগুরায় সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে মেধা বৃত্তি প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আলফাজ উদ্দিন, অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। বিশেষ অতিথি ছিলেন এম.এম.এ. কাশেম, এজিএম কৃবি ব্যাংক; ড. মোঃ মামুনার রশীদ, উপাধ্যক্ষ, সিদ্দিকীয়া কামিল মাদরাসা; মোঃ জাহিদুল আলম, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়; এবং তানজিদা নাহার জুঁই, প্রধান শিক্ষক, পি.টি.আই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আব্দুল হালিম, সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত), মাগুরা পিটিআই। আয়োজন করে বেসিক ক্যাডেট একাডেমি, মাগুরা।
মেধা বৃত্তি এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় ১২৩ জনকে।


