মাগুরায় মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৬ জন ইন্টার্নি ডাক্তারদের আনুষ্ঠানিক যোগদান
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
১৫৬
বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন , মাগুরা :-
দীর্ঘ পাঁচ বছর ডাক্তারি কোর্স শেষে মাগুরা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৬ জন ইন্টার্নি চিকিৎসকদের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ আগোষ্ট) দুপুরে মেডিকেল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, শপথ গ্রহণ, দিক নির্দেশনা ও পুরস্কার দেয়া হয় ইন্টার্নি ডাক্তারদের।
মাগুরা মেডিকেল কলেজের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায় ডা: মোঃ মহসিন উদ্দিন ফকির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির ও মাগুরা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাক্তার মো: রবিউল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: আ ত ম আব্দুল্লাহেল কাফী, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাক্তার দেবাশীষ বিশ্বাস, ডাক্তার মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ইন্টার্নি সময়ের এক বছর নতুন চিকিৎসকদের জীবনে বড় চ্যালেঞ্জ। রোগীদের সাথে ভালো আচরণ করে সিনিয়র ডাক্তারদের পরামর্শে রোগীদের চিকিৎসা পত্র দিয়ে সেবা করতে হবে।