শেখ ইলিয়াস মিথুন,মাগুরা :
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় ক্রিকেট, ফুটবলসহ সাতটি ইভেন্ট নিয়ে সপ্তাহব্যাপি ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জেলা স্টেডিয়ামে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান,
সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা তথ্য অফিসার পাভেল দাস,জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, মাগুরা প্রেসক্লাবের
সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ,সাংবাদিকসহ ক্রিয়া সংগঠনের সদস্যরা ও ক্রিকেট প্রেমী বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রিড়া সংস্থার সহযোগীতায় সপ্তাহব্যাপি এ ক্রীড়া উৎসবে ক্রিকেট, ফুটবল, ভলিভল,বাস্কেটবল,
ব্যাডমিন্টন, লন টেনিস ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপি এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে
পুরস্কার বিতরণ করা হবে।