সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে মেসার্স সোনার বাংলা হোটেল- মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতাঃ

আজ ২১ সেপ্টেম্বর ২০২৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ভায়না মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান পরিচালিত হয়।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত চলা অভিযানে হোটেল ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।


এসময় মেসার্স সোনার বাংলা হোটেল-এ তদারকিকালে নানাবিধ অনিয়ম ধরা পড়ে। দেখা যায়—রান্নাঘরের পরিবেশ অত্যন্ত স্যাতসেঁতে ও নোংরা।
কর্মচারীরা কোনো স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না।খোলা অবস্থায় খাবার মেঝেতে রাখা হয়েছে।
মাছ-মাংসের রক্তচর্বিযুক্ত নোংরা ফ্রিজে বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করে রাখা হয়েছে, যা পুনরায় বিক্রির প্রস্তুতি চলছিল।
খোলা মিষ্টির গামলায় মাছি, তেলাপোকার বাচ্চাসহ নানা পোকামাকড় পাওয়া যায়।

গত ২০ দিন ধরে মূল্য তালিকা হালনাগাদ করা হয়নি।খাবার সংরক্ষণের জন্য নিষিদ্ধ খবরের কাগজ ও ছাপা কাগজ ব্যবহার করা হচ্ছিল।পূর্বে সতর্ক করা সত্ত্বেও উন্নতি না হওয়ায়, অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও সংরক্ষণ এবং বাসি খাবার বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. উজির বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে রাখা বাসি খাবার ও অস্বাস্থ্যকর পাত্রে রাখা সস নষ্ট করে দেওয়া হয়।অভিযানে আরও অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর