মাগুরা প্রতিনিধি –
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক বনায়ন জোনের সহযোগিতায় মাগুরায় দুই সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষক খন্দকার মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম।