সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:

১৫ অক্টোবর ২০২৫, মঙ্গলবার — “বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার পক্ষ থেকে তিনজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে তিনটি স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ বাবলুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর