সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মাগুরা প্রতিনিধি:-

“প্লাস্টিক দূষণ আর নয়’ বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের ভাইনার মোড় প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব, পরিদর্শক মোঃ আসিফ আলম। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ চিহ্নিত করা, নীতিনির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধমূলক উপায় নির্ধারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে সক্রিয়তা বাড়ানো।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশে গত ৫ জুন সরকারি ছুটি ছিল। এ কারণে ২৫ জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

প্লাস্টিক দূষণ দিন দিন মানুষের স্বাস্থ্য, জীববৈচিত্র ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। তাই এটি প্রতিরোধে বৈশ্বিকভাবে সম্মিলিত কল্যাণমূলক পদক্ষেপের প্রয়োজন। জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুসারে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নেরও কাজ চলছে।

১৯৭২ সালের এই দিনেই ‘জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন’ শুরু হয়। সেবারই ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।

প্রথমবার দিবসটি পালিত হয় ১৯৭৪ সালে। এরপর প্রতি বছর ভিন্ন ভিন্ন শহরে, ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে প্রায় ১৮ কোটি মানুষের জন্য রয়েছে মাত্র দুটি পরিবেশ আদালত। সেখানেও সাধারণ নাগরিক সরাসরি মামলা করতে পারেন না।

বর্তমান বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে প্রতিবছর এ দিবস পালন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর