সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিশ্ব খাদ্য দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মাগুরা প্রতিনিধি–

মাগুরায় বিশ্ব খাদ্য দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা- ঝিনেদা সড়কে স্টেডিয়াম গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা খাদ্য কমিটি মাগুরা। মানববন্ধনে জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান পিন্টু, জেলা খাদ্য কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন মেরি ও অর্পনা রানী কুন্ডু প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন, নিত্য পণ্যের দাম স্থিতিশীল, নিয়মিত বাজার মনিটরিং, স্বল্প মূল্য খাদ্য সরবরাহ বৃদ্ধি করা, দারিদ্র প্রবন এলাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার প্রতি জোর আহবান জানানো হয়। মানববন্ধন শেষে বিদ্যমান বৈষম্য হ্রাস করে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধির মাধ্যমে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর