সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিনা’র মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

“প্রয়োগিক পরীক্ষণ মাঠে বিনা উদ্ভাবিত আমন ধানের (বিনাধান-১৭, বিনাধান-২২, বিনা ধান২৬) এবং ব্রি ধান ৭৫, ব্রি ধান১০৩) মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, মাগুরার আয়োজনে
সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের রাজবংশী পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ড. মোঃ আবুল কালাম আজাদ, মহাপরিচালক, বিনা, ময়মনসিংহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, মাগুরার উপপরিচালক, ড. মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ ইকরাম-উল হক, পরিচালক (গবেষণা), বিনা, ময়মনসিংহ,ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, পিএসও ও প্রকল্প পরিচালক, বিনা’র গবেষণ কার্যক্রম শক্তিশালিকরণ প্রকল্প, ড. মোহাম্মদ আশিকুর রহমান, পিএসও, বিনা, ময়মনসিংহ,ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, পিএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, মাগুরা কৃষিবিদ বিষ্ণুপদ সাহা, অতিরিক্ত উপপরিচালক (পিপি), ডিএই, মাগুরা।

এসময় স্থানীয় কৃষক ভক্ত কুমার বিশ্বাস বিনা উদ্ভাবিত সল্প সময়ে ধান, সরিষা চাষ করে যে অতিরিক্ত ফলন পেয়েছেন সে সম্পর্কে উপস্থিত অতিথি এবং কৃষকদের ধারনা দেন।
মাঠ দিবসে দারিয়াপুর গ্রামের একশো জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর