সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মো:সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক কক্ষে জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে সদরের ৫ টি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান , নাজির আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ হায়াত আলী ও ও শিক্ষার্থী নয়ন সাহা প্রমূখ।

জেলা পরিষদ জানায়,জেলার অসচ্ছল শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরই আলোকে সদরের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে সদরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর