সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।  বুধবার সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন মা মোছা. সেতু খাতুন  (৩৫) ও  মেয়ে  ৭ মাসের শিশু কন্যা আনিসা।  নিহতরা একই গ্রামের মো. আওয়াল হোসেনের স্ত্রী ও কন্যা।
স্বজনরা জানান, সকালে বৈদ্যুতিক রাইস  কুকারে  ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। পরে স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০শয্য বিশিষ্ট  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে  মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা  বিশিষ্ট  হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তবে  হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয় । মৃতদের শরীরের বিভিন্ন অংশে পুড়া চিহ্ন রয়েছে। তাদের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের কারা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর