সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপন ও বিতরন  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন,মাগুরা  :
মাগুরায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে।
আজ  মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়।  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজভী জামান এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও  ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানো ব্যাপক পছন্দ করতেন। তার স্মরণে আমরা যদি কিছু গাছ লাগায় ও কিছু গাছ মানুষকে বিতরণ করি এই গাছের ফল হলে, গাছের যত্ন নিলে ছাদগায় জারিয়া হবে। আমাদের নেতার রুহের প্রতি ছোঁয়াবটুকু পৌঁছে যাবে। সেই জন্য আমাদের উদ্দেশ্য লোক দেখানো নয় সত্যিকার অর্থে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা এবং মানুষের কল্যাণে গাছ লাগানো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর