সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সংঘর্ষ হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

মাগুরা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দ্বীন বন্ধু বিশ্বাস (৫৩) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার বারোবাজারে।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুরে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর