সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে  দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় র‍্যালি, আলোচনাসভা, কেক কাটা- মিষ্টিমুখ সহ
বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  ।

এ উপলক্ষে  (১৬ অক্টোবর) সোমবার দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি পঙ্কজ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

সাংবাদিক শেখ ইলিয়াস মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাঁন শরাফত হোসেন, এস আলম তুহিন, রূপক আইচ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক  নাজিমুল ইসলাম আরজু সিদ্দিকী,এম এ হাকিম, মোঃ ওলিয়র রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক তার বক্তব্যে বলেন, যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছে , ঠিক তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারও মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছেন। তিনি আশা করেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে কালবেলা আরো এগিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে কালবেলা পাঠক নন্দিত হয়েছে। বিশেষ করে কালবেলা ডিজিটাল দেশের ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করে মানুষের মন জয় করেছে। তিনি এ সময় দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর  সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।  পরে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। র‍্যালিটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর