সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় প্রাথমিক সহকারী শিক্ষকগন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে।মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাগুরা পিটিআই ইনিস্টিউটের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাগুরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষকগন বলেন আমরা সহকারী শিক্ষকরা স্নাতক/ স্নাতকোত্তর পাশ অথচ আমাদের ১৩ তম গ্রেডে চাকরি করতে হচ্ছে যা আমাদের শিক্ষকদের জন্য লজ্জা জনক। এছাড়া  নার্স প্রফেশনে যারা চাকরি করছে তারা ডিপ্লোমা পাশ অথচ তারা ১০ গ্রেডে চাকরি করছে। একই দেশে এই দুই নীতি শোভা পাওয়া উচিত নয়। তাই প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবি শুধু আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর