সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির এর সঞ্চালনায় এ কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বীনা দাশ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সহকারী জজ (শিক্ষানবিশ) আয়ুবুর রহমান সিয়াম, এডিএম শাশ্বতী শীল এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকতাগণ।
এ কনফারেন্সে বিচারকদের সার্বিক নিরাপত্তা, মামলা দ্রুত নিস্পত্তি, সমন জারী, আদালত চত্ত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন তদারকি সহ নানা বিষয়ে আলোচনা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর