সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় পারিবারিক বিরোধে দিনে দুপুরে ৫ শতাধিক ধরন্ত কলাগাছ কাটলো দূর্বৃত্তরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরায় পারিবারিক বিরোধের জেরে দিনে দুপুরে মো. জাকির হোসেনের লিজ নেওয়া ৪৫ শতক জমির ৫ শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মাগুরা সদর উপজেলার ভায়না শান্তিবাগ এলাকায় এ ঘটে।

জমির মালিক জাকির হোসেন জানান, আমার ছোট ভাই মো. বিপ্লব হোসেন ও চাচাচো ভাই নওয়াবুল ইসলামের মধ্যে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে নবাব চুকদারের নেতৃত্বে শাওন চুকদার, নিবির চুকদার, মেহেদী চুকদার, রিওন, প্লাবন, রাজন, জামাল, বিথী, শেলী, তানিয়া, চায়না, মীরা, আরজু খাতুন, জুলি খাতুন, রিপ্তি, সফরাসহ ২০ থেকে ২৫ জন আমার লিজ নেওয়া জমির ৪৫০ টি ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে। এ কলা বিক্রি করেই আমার সংসার চলতো। এখন আমি সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছি। তাদের সমস্যা আমার ছোট ভাইয়ের সাথে কিন্তু শুধু শুধু কেন তারা আমার এত বড় ক্ষতি করলো? আমি এর সঠিক বিচার চাই।এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী জানান, এ ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর