সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ধর্ষিত শিশু আছিয়ার মৃতদেহ হেলিকপ্টারে পৌঁছেছে,  বাড়িতে শোকের মাতম, জানাজা ও দাফনের প্রস্তুতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :-

মাগুরার চাঞ্চল্যকর ধর্ষিত শিশু আসিয়ার মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। ধর্ষণের অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ভায়না মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ছাত্র-ছাত্রীরা স্লোগানে স্লোগানে ধর্ষকের ফাঁসির দাবি জানায়। পুলিশ ও সেনাবাহিনী কয়েক ঘন্টা নির্বিকার থাকে ছাত্রদের অবরোধ মুখে।

বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা কমিটির আহবায়ক প্রকৌশলী সেলিম, সদস্য সচিব হোসাইন, সমন্বয়কারী আব্দুর রাকিব ভায়না মোড়ে বক্তব্য রাখেন। তারা দাবি করেন শিশু ধর্ষণের তদন্ত রিপোর্ট দ্রুত দাখিল, দোষীদের জন সম্মুখে বিচার, দ্রুত ফরেন্সিক রিপোর্ট দাখিল, আইন পরিবর্তন করে দ্রুততম সময়ে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করতে হবে।
বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি বেসরকারি হেলিকপ্টার যোগে মাগুরা স্টেডিয়ামে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ ও সারজিৎ আলম এবং হেফাজতে নেতা মামুনুল হক  শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন।
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আছিয়ার মৃতদেহ  নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌঁছেছে । সন্ধ্যা সাতটায় মাগুরা শহরের নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
বিকেলে তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার মৃত্যুর খবরে শোকের মাতম দেখা যায়। বাড়িতে প্রতিবেশী গ্রামবাসী সহ আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়ে। প্রতিবেশীরা তার কবর খননের  কাজ পার্শ্ববর্তী সোনাইকুন্ডি গোরস্থানে সম্পন্ন করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান,  আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। আসামিরা শিশুটির বড় বোনের শশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু শেখ (৪২), দুলাভাই সজীব শেখ (২২), তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুন এখন পুলিশ হেফাজতে।

উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ওই শিশু কয়েক দিন আগে আপন বড় বোনের বাড়ি সদর উপজেলার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে আসে। আসার পর থেকেই বোনের শশুর লম্পট হিটু শেখের কুনজরে পড়ে শিশুটি। বৃহস্পতিবার  রাতে শিশুটি ঘুমিয়ে থাকলে ভোর রাতে কোন এক সময় শিশুটির গলা চেপে ধর্ষন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর