সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের দ্রোহ-প্রতিবাদ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পঠিত
শাহীন আলম তুহিন ,মাগুরা থেকে :
মাগুরায় প্রতিবাদী কোটা আন্দোলন বিরোধী শিক্ষার্থীরা মেতে উঠেছে দেয়াল লিখনে। কেউ দেয়াল ঘষে পরিস্কার করছেন,কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন । শিক্ষার্থীদের জমানো টাকা দিয়ে কেনা হচ্ছে রং,তুলি,ব্রাসসহ দেয়াল লিখনের নানা উপকরণ ।
মাগুরা সরকারি কলেজের সীমানা প্রাচীর,কলেজের শহীদ মিনার চত্বর,কলেজের মধ্যে বিভিন্ন দেয়াল চলছে কোটা আন্দোলনের দ্রোহ ও প্রতিবাদের চিত্র। শিক্ষার্থীদের আঁকা এ গ্রাফিতিতে সদ্য ছাত্র গণঅভ্যখানে প্রাণ হারানো শিক্ষার্থী,ব্যক্তি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রতি,সমাজের রাষ্টের সংস্কার,ঘুষ-দুনীতি বন্ধ করা,স্বৈতন্ত্রের অবসান,বাক স্বাধীনতা ,সমঅধিকার থেকে শুরু করে সব ধরধের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি,গান ও নতুন বাংলাদেশের স্বপ্নের কথা ।
মাগুরা সরকারি কলেজ গেট এলাকা,সরকারি বালিকা বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও শহরের চৌরঙ্গী মোড় গেলেই চোখে পড়বে “মধার বিজয়,অন্যায় এর বিরুদ্ধে লড়বো আমরাই বাংলাদেশ গড়বো ”। ধর্ম যার যার,দেশ সবার-আমাদের নতুন বাংলাদেশ এসব প্রতিবাদী শ্লোগান দেয়ালে দেয়ালে শোভা যাচ্ছে। শ্লোগান ধ্বনিত এসব প্রতিবাদী সব বাক্য নজর কাড়ছে পথচারিদের ।
মাগুরা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষাথী মুনিয়া বলেন,শিক্ষার্থীদের এ বিজয় নতুন বাংলাদেশ গড়ার । আমরা আমাদের এ বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চাই। কোটা আন্দোলনে আমাদেও অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আমরা সরকারি কলেজের দেয়ালে দেয়ালে প্রতিবাদী ভাষা দিয়ে গ্রাফিতির চিত্র তুলে ধরার চেষ্টা করছি ।
শিক্ষার্থী ইরিন বলেন,আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা রং,তুলি,ব্রাস কিনে দেয়াল লিখলেন কাজ শুরু করেছি । আমাদের এ কাজে বেশ কিছু শিক্ষার্থীরা সহযোগিতা করছে। প্রায় সারাদিনই আমরা সবাই দেয়ালে গ্রাফিতির চিত্র অংকনের কাজ করছি। পাশাপাশি চলছে প্রতিবাদী গান। নানা উৎসব মুখর পরিবেশে আমাদেও কাজ চলছে।
শিক্ষার্থী হিয়া,রিদ,বাপ্পীসহ অনেকে বলেন,কোটা আন্দোলনে আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা প্রাণ হারিয়েছে। তাদের প্রাণের বিনিময়ে আমরা শেখ হাসিনা সরকারকে এদেশ থেকে বিদায় করিয়েছি। এখন আমাদের ছাত্র আন্দোলনের বড় ভাইয়েরা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকাতে আমরা খুবই খুশি। আন্দোলনে প্রাণ হারানো ভাইদের স্মৃতি রক্ষায় আমরা দেয়ালে গ্রাফিতি অংকন করে প্রতিবাদী ভাষা তৈরি করছি । এ গুলো দেখে আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে কোন অন্যায় অবিচার আমরা আর সইবো না ।  যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদের ভাষা থাকবে ।
কোটা আন্দোলনের মাগুরা জেলার সম্বনয়ক শফিকুল ইসলাম জানান,আমাদের মেধার বিজয় হয়েছে । আমরা আন্দোলন-সংগ্রাম করে আবারও প্রমাণ করেছি ছাত্ররাই এ দেশের প্রধান প্রাণ শক্তি । ছাত্ররাই পারে একটি দেশকে গড়তে। আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এ দেশকে এখনো আমরাই গড়বো। তাই আমাদের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তাদের প্রতিবাদী ভাষ্য লিখে তরুণ প্রজন্মতে জানাছে বাংলাদেশ আমার,চল নতুন করে আবার বাংলাদেশ গড়ি ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর