সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন হয়েছে মাগুরায়।

রবিবার (১৫ ডিসেম্বর) মাগুরাতে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং)  মোঃ জিয়ারুল ইসলাম, এজিএম (টিএসবিডি) বিদ্যুৎ কুমার বনিক, ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ আমিনুর ইসলাম ছাড়াও এ. কে. আলকমা ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুল কুদ্দুস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাগুরার ডিলার মোঃ আব্দুল কুদ্দুস বলেন,
দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট। বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ।

কোম্পানির ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং)  মোঃ জিয়ারুল ইসলাম বলেন,’ঢালাই স্পেশাল সিমেন্ট, হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর। তিনি আরো বলেন  এ সিমেন্ট দিয়ে ঢালায়ের প্রথম ২ দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। র‍্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। ৮০ – ৯৪% ক্লিঙ্কার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর