সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা সিভিল সার্জন মিলনায়তনে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১  টায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার প্রতিক কুমার বনিক,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি  ডাক্তার সুরভী আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান,  মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ মাগুরা, শালিখা,মুহম্মদপুর ও শ্রীপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে  সারাদেশে টাইফয়েড  টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে।

এবার মাগুরায় ৪ উপজেলায় ২ লক্ষ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে  টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চার উপজেলায় ২ হাজার ৩ টি কেন্দ্রে একযোগে চলবে টিকাদান কর্মসূচি। টিকাদান ক্যাম্পইন উপলক্ষে স্বাস্থ্যকর্মী,  স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও এডভোকেসি সভা সম্পন্ন  হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর