শেখ ইলিয়াস মিথুন ,মাগুরা –
মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে । নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খলিফা খাজা আহাম্মাদ ও সেক্রেটারী ওলিয়ার রহমান।

আজ রবিবার ( ১১ মে ) সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার এম মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সেক্রেটারী জেনারেল মোঃ তাজিরুল ইসলাম । জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ মাগুরা জেলা সভাপতি অধ্যাপক খলিফা খাজা আহমেদের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা মোঃ অলিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সেলিম মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, দিলীপ কুমার টিকাদার, এ্যাডভোকেট ইসলাম আলী সরদার, নিমাই চন্দ্র বিশ্বাসসহ অন্যরা।
সম্মেলন শেষে নবগঠিত কমিটি ঘোষনা করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের। এসময় তিনি ঘোষনা দেন নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা খলিফা খাজা আহাম্মাদ, সেক্রেটারী মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওলিয়ার রহমান। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ: সভাপতি-১ মো: ওয়াজেদ আলী,সহ: সভাপতি-২ পরেশ কান্তি সাহা, সহ: সেক্রেটারী দিলীপ কুমার টিকাদার , সাংগঠনিক সেক্রেটারী মো: গোলাম নবী, সহ: সাংগঠনিক সেক্রেটারী মো: আকরাম হোসেন প্রচার সেক্রেটারী মো: শফি জোয়ারদার, অফিস সেক্রেটারী মো: সুলতান শেখ কোষাধক্ষ মো: রাকিবুল হাসান । এছাড়াও সম্মেলন উপস্থিত সকলকে কমিটির সাধারণ সদস্য রাখা হয়েছে।