সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় গ্যাস ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরা জেলা পরিবেশক সমিতির সদস্য জাকারিয়া রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা পরিবেশক সমিতি মাগুরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিবেশক সমিতির সভাপতি মো: মনজুরুল আলম মুরাদ,সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর রহমান শাহিন,সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল ইসলাম শিমুল,কোষাধ্যক্ষ মো: মোতাচ্ছের হোসেন,প্রচার সম্পাদক বিশ্বজিৎ চত্রুবতী,সদস্য বাবুল কুরি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাগুরা জেলা পরিবেশক সমিতির সদস্য জাকারিয়া রহমান ওমেরা গ্যাস ব্যবসায়ী। গত রবিবার মাগুরা-যশোর সড়কের বড়খড়ি গ্রামের মনির এলপিজি পাম্পে গ্যাস ক্রয়ের যায়।এ সময় ৭-৮ অজ্ঞাতনামা দুবৃত্তরা তাকে লোহার রড,হাতুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা ও জখম করে। এ সময় জাকারিয়ার নিকট থেকে নগদ ৩ লক্ষ ১১ হাজার টাকা,ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি কার্ড তারা ছিনিয়ে নেয়।
পরে ভুক্তভোগী জাকারিয়াকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জাকারিয়া ঐদিন মাগুরা সদর থানায় রুবেল মোল্যা,আলামিন মোল্যা,রেন্টু মোল্যা, নাসির মোল্যা ও মো: সাইফুলকে আসামী করে একটি অভিযোগ দাখিল করে।
এ ঘটনায় জাকারিয়ার উপর হামলারকারী আসামীকে দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তির দাবী জানানো হয় মানববন্ধন থেকে  ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর