সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :
 মাগুরায় গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে গুজব ও অপতথ্য রোধের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন খুলনা পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের  উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল। বক্তব্য রাখেন খুলনা পিআইডি’র সহকারি তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেন্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক  অংশ নেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর