মাগুরা জেলা প্রতিনিধি;
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কীকে সকল ধরনের ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কারের দাবীতে মিছিল ও মানববন্ধন হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাগুরা জেলা স্টেডিয়াম থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের ভাইনা মোড় হয়ে চৌরঙ্গীর মোড়ে এসে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়।
মাগুরা জেলার ক্রিকেটার ও ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, মাগুরা জেলা কোচ হিসেবে বিগত কয়েক বছর সে সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই। সে অনুশীলনের সময় পাখি শিকার করতে যায়। সে একজন মাদকসেবী এবং ছাত্রদেরকে জোরপূর্বক মাদক গ্রহণে বাধ্য করে, যার ফলস্বরূপ অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়দের জীবন ধ্বংস হয়েছে। সে ছাত্রদের উপর অমানবিক শারীরিক নির্যাতন করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার ব্যক্তিগত কাজে খেলোয়াড়দের ব্যবহার করে, যেমন- বাজার করা, কাপড় ধোয়া ও অন্যান্য। সে মাগুরা জেলা ক্রিকেটকে পুঁজি করে ক্রিকেটারদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করেছে।
এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধনে অংশগ্রহন কারীরা অবিলম্বে তাকে বহিষ্কারের দাবি জানান।