মাগুরায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১১টায় সদরের কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয় । মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদরের কৃষকদের হাতে এ বীজ তুলে দেন । এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির,সদরের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা রুমানা রহমান ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবীর জানান,জেলার কৃষকদের মান উন্নয়নে জেলা কৃষি সম্প্রসারণ কাজ করছে । আমরা বিভিন্ন মৌসুমে সদরের কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করে থাকি । আজ ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
এ মৌসুমে সদরের ১ হাজার ৬৮০ জন পাট চাষীর মাঝে জন প্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি , ৫ কেজি এমওপি এবং ১ হাজার ২৬০ জন আউশ চাষীর মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ।