মাগুরায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন মুগ, তৈলবীজ ও সার বিতরণ
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
৬৮
বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ ডাল ও তৈলবীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির জানান, আমরা সদর উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করনের জন্য বিভিন্ন মৌসুমে বীজ ও সার বিতরণ করে থাকি । এর আওতায় এবার সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মাঝে ডাল ও তৈল বীজ বিতরণ করা হলো। প্রত্যেক কৃষক ১ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি পেয়েছে ।