সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় কুমার নদে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ ৮০ বছর বয়স্ক সুষ্মিতা রানী সরকার নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৯ ঘন্টা পর খুলনা থেকে আসা চৌকস ডুবুরি দল তার মরদেহ উদ্ধার উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের নিমাই চন্দ্র সরকারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি সারঙ্গদিয়া গরুর হাটের পাশে কুমার নদের ঘাটে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়িতে ফিরে না যাওয়াই স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনেরা কুমার নদের ঘাটে গিয়ে পানিতে তার ব্যবহৃত স্যান্ডেল ভাসমান অবস্থায় দেখতে পায়। অনেক খোঁজাখুঁজি পর তাকে না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে৷

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, সকালে বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর