সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মাগুরা প্রতিনিধি –

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে মাগুরা জেলার এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসাগুলোর শিক্ষকরা শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকেন। শহরের আব্দুল গনি একাডেমী, দুধ মল্লিক মাধ্যমিক বিদ্যালয় ,কালেক্টরেটকেলেজিয়েট স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে কোনো শিক্ষক নেই। এ কারণে অনেক শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে স্কুল মাঠে খেলাধুলা করছে।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা। গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে আশ্বাস দিলেও, কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

পরবর্তীতে ৫ অক্টোবর, শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর একটি প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি করে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর