সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় এক দফা দাবিতে মঙ্গলবার  সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চার ঘন্টা কর্মবিরতি পালন করেছে মাগুরা জেলা শাখার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা।

তবে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো এ কর্মবিরতির আওতামুক্ত থাকে ।

 এ কর্মবিরতি কর্মসূচি থেকে মাগুরা জেলা শাখার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সচিব মোছাঃ আমেনা খাতুন বলেন, সিনিয়র নার্স ও শিক্ষানবীশ হিসেবে আমরা প্রায় ৫ শতাধিক নার্স  কর্মবিরতি পালন করছি। কর্মবিরতি কালে তিনি আরো বলেন প্রায় এক মাস ধরে আমরা একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়ায় (০৮ অক্টোবর)  সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চার ঘন্টা কর্ম বিরতি পালন করছি । আমাদের দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি ।

মোছাঃ মাকসুদা সুলতানা বলেন, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে  নার্সদের মধ্য থেকে এইসব পদে পদায়নের দাবি  জানাচ্ছি  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টাদের কাছে।

দুপুর ১টার পরে কর্মবিরতি কর্মসূচি থেকে তারা কাজে ফিরে যায়। তবে অতিদ্রুত  তাদের দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন  ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর